
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা এই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :