Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১:০১ অপরাহ্ণ /
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ১৩ জুলাই ভালো মানের সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ গত দুই দিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।