
সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরানশহরে মার্কিন হামলায় তাদের কয়েকজন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।
সংগঠনটি আরও উল্লেখ করেছে যে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো ধরনের তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না।
এর আগে কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সময় হামলা চালালেও, সিরিয়ায় এই আক্রমণের মাধ্যমে ইরান তাদের যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করলো। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ দিনের মতো ইরানের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রাখে। মার্কিন এই হামলায় ইরানের সামরিক সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র টানা ৬ষ্ঠ দিনর মতো ইরানে হামলা চালানো অব্যাহত রাখে।
আপনার মতামত লিখুন :