Facebook Twitter Instagram YouTube

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ /
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে

চট্টগ্রামে ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে বলে অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোপুরি পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংস্কার কাজও শুরু করা হয়েছে বলে জানান মন্ত্রী।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh