Facebook Twitter Instagram YouTube

সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে বিএনপি: মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ /
সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল সংবিধান সংশোধন করার পক্ষে। তবে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি স্মরণসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। এ সময় তিনি আরও যোগ করেন, আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি।

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব এবং এর প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটিই আমাদের কমিটমেন্ট।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh