
কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি হয়। ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত এই প্রাচীন স্থাপত্যটি বিমানবন্দরের সীমানার ভেতরেই অবস্থিত।
এই নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিরাটি ও বাঁকড়া এলাকায় শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর চত্বরে ১৬৩ ধারা জারি করেছে বিধাননগর কমিশনারেট পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এলাকাটিতে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে যে, কোনো স্থানেই চারজনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে মসজিদটির প্রবেশপথ ও আশপাশের পুরো এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কাউকে সেখানে জমায়েত হতে দিচ্ছে না।
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৩: ৪০আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৩: ৪৫
অতিরিক্ত পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হয়েছে জলকামান। পুরো পরিস্থিতি নিয়ে বিরাটি, বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, একসঙ্গে ৪ জনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী
আপনার মতামত লিখুন :