Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৮ জন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ /
ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ৪৫৮ জন নতুন রোগী। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৮ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন মোট ৪১৩ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh