Facebook Twitter Instagram YouTube

রামগঞ্জে নানার বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ /
রামগঞ্জে নানার বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ফাতেহা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেহা একই উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশুটি তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরের দিকে সবার অগোচরে ফাতেহা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সবার অগোচরে সে পানিতে ডুবে মারা যায়, যা অত্যন্ত দুঃখজনক। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই, তবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেহা (৩) একই উলজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy