
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে এখন থেকে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় তামিম ইকবাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
লিটন দাস বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিবর্তনের ফলে এখন থেকে সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। নতুন এই নেতৃত্বে লিটনের সহকারী বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। এদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তই বহাল থাকছেন।
বোর্ড সভার সিদ্ধান্তের বিষয়ে তামিম ইকবাল বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।'
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় থেকেই তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছিল, যা বুধবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
আপনার মতামত লিখুন :