Facebook Twitter Instagram YouTube

পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ /
পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পিএসসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদগুলোর মধ্যে রয়েছে ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।

পিএসসি জানিয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের নিজস্ব ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh