Facebook Twitter Instagram YouTube

১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ /
১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় ফলাফল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সোমবার (২৭ জুলাই) তিনি এই তথ্য জানান।

এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের একটি ঘোষণা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সে সময় দ্রুত ফল প্রকাশের তাগিদ এবং চলতি মাসের শেষ দিকে তারিখ নির্ধারণের গুঞ্জন থাকলেও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১০ আগস্ট চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হলো।

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। চলতি বছর ২০ মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছিল।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষাটি গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din