
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) অবশেষে আংশিক চালু হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে এই টার্মিনালটি পুনরায় জাতীয় গ্রিডে সীমিত আকারে এলএনজি সরবরাহ শুরু করেছে। ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর থেকেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দেশে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি করে।
টার্মিনালটি আংশিক সচল হলেও গ্যাস সরবরাহ পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০ আগস্ট পর্যন্ত নতুন কোনো এলএনজি কার্গো পাওয়ার সুযোগ নেই। এর ফলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ব্যবস্থা নিয়ে সংশয় রয়েই গেছে। তবে পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পট মার্কেট থেকে দ্রুত এলএনজি কেনার সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বর্তমানে এক্সিলারেট এনার্জির একটি বয়লার সচল রয়েছে, যা মজুত থাকা এলএনজি রিগ্যাসিফিকেশন বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে গ্রিডে পাঠাচ্ছে। এছাড়া ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি এলএনজিবাহী কার্গো বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, যা টার্মিনালের সঙ্গে যুক্ত হলে শুক্রবার থেকে দৈনিক ২০ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া সম্ভব হবে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের সরবরাহ ২১৩ থেকে ২১৪ কোটি ঘনফুটে নেমে এসেছে, যেখানে স্বাভাবিক চাহিদা ২৬৫ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি সরবরাহ ১১০ কোটি ঘনফুটের বেশি।
গ্যাসের এই ঘাটতির কারণে সারা দেশের শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা বন্ধের মুখে পড়েছে। এদিকে এলএনজি আমদানির সংকট কাটাতে আরপিজিসিএল আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করলেও সাড়া পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র ১৫-১৬ আগস্টের জন্য একটি কার্গো সরবরাহে বিটল এশিয়া আগ্রহ দেখিয়েছে, যার মূল্য ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকার বেশি। এছাড়া সৌদি কোম্পানি আরামকো ১২-১৩ আগস্ট এলএনজি সরবরাহে রাজি হয়েছে, যার প্রতি ইউনিটের দাম পড়বে ২১ ডলারের বেশি। এই প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সরকারি কর্মকর্তারা জানান, ২৮ জুলাই এলএনজি কোম্পানি-আরপিজিসিএল ওই মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি সরবরাহ করতে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছিল। তবে শুধু ১৫-১৬ আগস্টের জন্য একটি কার্গো সরবরাহ দিতে টেন্ডারে অংশ নেয় বিটল এশিয়া। ওই এক কার্গো এলএনজি কেনা হচ্ছে ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকার বেশি দ
আপনার মতামত লিখুন :