
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় পানিতে ডুবে সাফায়াত (২) ও সিদরাতুল মুনতাহা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের এই দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে সাফায়াত তার খালার বাড়িতে বেড়াতে আসে। সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে শিশুটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপড়া এলাকায় পুকুরে ডুবে মারা যায় সিদরাতুল মুনতাহা। সে ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে। দুপুর ২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি একটি ছোট পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :