Facebook Twitter Instagram YouTube

অদ্ভুত ধর্মীয় আচার পালনকারী ‘লিপ কিস বাবা’ নিয়ে ভারতে বিতর্ক


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ / ০ Views
অদ্ভুত ধর্মীয় আচার পালনকারী ‘লিপ কিস বাবা’ নিয়ে ভারতে বিতর্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক কথিত সাধুকে ঘিরে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে দীর্ঘ সময় ধরে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ হিসেবে অভিহিত করেছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন যে, এই ধর্মীয় আচারের আড়ালে তিনি নারী ভক্তদের চুম্বন করছেন। সমালোচনাকারীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এই সাধুর এ ধরনের অদ্ভুত আচরণ শুধুমাত্র নারী ভক্তদের ক্ষেত্রেই দেখা যায়, পুরুষ ভক্তদের ক্ষেত্রে নয়।

অন্যদিকে, সাধুর কিছু অনুসারীর দাবি, এটি কোনো অনৈতিক কর্মকাণ্ড নয়। তাদের ভাষ্যমতে, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ। তবে এ ধরনের দাবির বিপরীতে নেটিজেনদের ক্ষোভ কমছে না।

উল্লেখ্য, ভারতে অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে এর আগেও একাধিক ভণ্ড সাধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে আসামের এক কথিত সাধুকে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’কে ঘিরে ভাইরাল হওয়া সর্বশেষ এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh