
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। শুক্রবার (৭ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ওই সংবাদ সম্মেলনের আয়োজনে ভারত সরকারের কোনো ধরনের ভূমিকা ছিল না। এটি ছিল সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদমাধ্যমের উদ্যোগ।
একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, তার কোনোটিই ভারত সরকার সমর্থন করে না।
উল্লেখ্য, শেখ হাসিনা যাতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য দিতে না পারেন বা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন, সে বিষয়ে ঢাকা আগে থেকেই দিল্লিকে সতর্ক করেছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ অনুরোধও জানানো হয়েছিল যেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারত সতর্ক থাকে। তবে সেই অনুরোধের পরও নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার এমন বক্তব্য প্রদানের ঘটনায় ঢাকা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :