Facebook Twitter Instagram YouTube

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ / ০ Views
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছাবার্তার মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।

২০ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা আরও লেখেন, ‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।’

শুভেচ্ছাবার্তার শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy