
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচজন পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। গত ১৯ আগস্ট বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে এবং ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে পদায়ন করা হয়েছে। একই আদেশে ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর একটি আদেশের মাধ্যমে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট হিসেবে এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
নতুন কর্মস্থলে এই কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই বদলি ও পদায়নের বিষয়টি অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :