
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার এই প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি স্বীকৃতি পাচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীর ও আবেগপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাই মধ্যপ্রাচ্য বা ইসলামি দেশগুলোর উদ্যোগে কোনো নিরাপত্তা জোট গঠিত হলে তাতে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু নয়।
এ সময় নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে অভিহিত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা তার নাগরিকত্ব নিয়ে সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছেন, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চান না।
আপনার মতামত লিখুন :