
আবুল খায়ের গ্রুপ নতুন জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সিনিয়র অফিসার অথবা অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এই পদে আবেদনের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া, নির্বাচিত প্রার্থীকে চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা রাখতে হবে।
এটি একটি ফুল-টাইম বেসরকারি চাকরির সুযোগ। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়সীমা আগামী ৩১ জুলাই, ২০২৬ তারিখ পর্যন্ত।
আপনার মতামত লিখুন :