
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১০টি ভিন্ন পদে ৩২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. সিনিয়র অফিসার (আইটি): ৩টি পদ। অগ্রণী ব্যাংক পিএলসি (৩০) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (৬)। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
২. অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার: ২৩১টি পদ। সোনালী ব্যাংক পিএলসি (১৪৬), রূপালী ব্যাংক পিএলসি (৮০) ও কর্মসংস্থান ব্যাংক (৫)। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।
৩. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার: ২৮টি পদ। সোনালী ব্যাংক পিএলসি (১৪), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৩), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (২) ও কর্মসংস্থান ব্যাংক (৯)। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
৪. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: ১৪টি পদ। সোনালী ব্যাংক পিএলসি (১২) ও বাংলাদেশ কৃষি ব্যাংক (২)। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
৫. সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার: ৩টি পদ (কর্মসংস্থান ব্যাংক)। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
৬. অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২টি পদ (সোনালী ব্যাংক পিএলসি)। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।
৭. অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট: ২টি পদ (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)।
৮. অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ১টি পদ (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)।
৯. প্রোগ্রামার: ১টি পদ (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক)। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)।
১০. ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২টি পদ (কর্মসংস্থান ব্যাংক)। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)।
আবেদনকারীদের বয়সসীমার ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ তারিখকে ভিত্তি ধরা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য বয়সসীমা ২১ থেকে ৩২ বছর এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আপনার মতামত লিখুন :