Facebook Twitter Instagram YouTube

খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই জামিনের আদেশ প্রদান করেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। তিনি জানিয়েছেন, খিলগাঁও ও মুগদা থানার সংশ্লিষ্ট হত্যাচেষ্টা মামলাগুলোতে জারি করা রুল বহাল রেখে আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ব্যারিস্টার সুমন আরও তিনটি মামলায় জামিন লাভ করেছিলেন। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি মামলা বর্তমানে বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে হবিগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy