Facebook Twitter Instagram YouTube

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাঁচ নারী


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ /
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাঁচ নারী

ভারতে কারাভোগ শেষ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এই প্রক্রিয়ায় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা এই পাঁচ নারী হলেন পাপিয়া আক্তার, শিমু আক্তার, শারমিন খাতুন, লাভলী খাতুন এবং রোজিনা খাতুন। তারা মূলত যশোর, নড়াইল, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে চার বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy