Facebook Twitter Instagram YouTube

আজকের টিভি পর্দায় ক্রিকেটের যত ম্যাচ


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ /
আজকের টিভি পর্দায় ক্রিকেটের যত ম্যাচ

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ টিভি পর্দায় থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের সরাসরি সম্প্রচার। এর মধ্যে কমনওয়েলথ গেমস, লঙ্কা প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেড এবং গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো উল্লেখযোগ্য।

কমনওয়েলথ গেমসের অষ্টম দিনের খেলা সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ১টায় সনি স্পোর্টস ২ চ্যানেলে। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালস ও জাফনা কিংসের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ৮টায় স্টার স্পোর্টস ৩ এবং ফ্যানকোড অ্যাপে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নারী ও পুরুষ উভয় বিভাগের ম্যাচেই আজ মুখোমুখি হবে সাউদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। নারীদের ম্যাচটি রাত ৮টায় এবং পুরুষদের ম্যাচটি রাত ১১টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে, গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ও পার্থ স্করচার্স মুখোমুখি হবে ভোর ৫টায়, যা সনি স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh