Facebook Twitter Instagram YouTube

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল এই অভিযানে অংশ নেয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাউল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বিভিন্ন ধরনের বাজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তৈল, মদ এবং সিএনজি। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh