Facebook Twitter Instagram YouTube

বিএনপি সরকারের নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ আজ সন্ধ্যায়


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ /
বিএনপি সরকারের নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ আজ সন্ধ্যায়

বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নিতে যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন দায়িত্ব পেতে যাওয়া মন্ত্রীরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী হিসেবে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে সাচিং প্রু জেরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হওয়ার পরপরই একই স্থানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হবে। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় অংশ নিতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই ইতিমধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন।

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৯: ০০আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৯: ১৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh