
বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন এই সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
নতুন করে মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া চারজনের মধ্যে বিএনপি নেতা ড. আবদুল মঈন খান এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যাতায়াতের সুবিধার্থে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বঙ্গভবনে আজ রাতেই তাদের শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :