Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির স্বাধীন কাজের সুযোগ নেই: কর্নেল (অব.) অলি আহমদ


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
রাষ্ট্রপতির স্বাধীন কাজের সুযোগ নেই: কর্নেল (অব.) অলি আহমদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক সীমাবদ্ধতার বিষয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য ফিরে আসবে।

সংবাদ সম্মেলনে অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মজীবন একসাথে কেটেছে। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

এছাড়া নিজের নির্বাচনি মূল্যায়নের বিষয়ে অলি আহমদ বলেন, যারা তাকে সমর্থন জুগিয়েছেন, তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh