Facebook Twitter Instagram YouTube

নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ /
নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় কুবি উপাচার্য এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় কুবি উপাচার্য বলেন, প্রেসিডেন্ট ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। একজন নির্মোহ, প্রাজ্ঞ ও প্রদীপ্ত রাজনৈতিক আলোকবর্তিকা হিসেবে তিনি মানুষের হৃদয়ে গভীর আস্থা ও অবিচল শ্রদ্ধার বীজ বুনেছেন। রাজনীতির বন্ধুর পথ, দীর্ঘ ঝড়-ঝাপটা ও দুঃসময়ের আঁধারে তার বীরত্বপূর্ণ দৃঢ়তা, হিমালয়সম সাহস, নিখাদ সততা ও আপসহীন দায়িত্ববোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে সমাসীন করার যে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকে তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস, ত্যাগের মহিমা, নিঃস্বার্থ দেশপ্রেম ও নিষ্ঠার অভাবনীয় এবং সমুচিত মূল্যায়ন হিসেবে অভিহিত করেন কুবি উপাচার্য। তিনি একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, মির্জা ফখরুলের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। একইসঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা করেন। সবশেষে কুবি উপাচার্য নবনির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin