Facebook Twitter Instagram YouTube

তারেক রহমানের সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
তারেক রহমানের সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতির সচিবালয় কর্তৃক প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি জারির এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করেছিল।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। তবে দুপুর ২টা ২৫ মিনিটে বিবৃতিটি প্রকাশের পর বিকেলের আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা ও দিল্লির দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh