Facebook Twitter Instagram YouTube

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল কবর জিয়ারত করলেন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ /
নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল কবর জিয়ারত করলেন

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে এই দুই প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে গতকাল সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি দীর্ঘদিনের দায়িত্ব পালন করা বিএনপির মহাসচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার শপথ গ্রহণ করার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy