
চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামে অবস্থিত মনিরুল ইসলাম কালুর বসতবাড়িতে শনিবার (১১ জুলাই) বিকেলে আকস্মিক বিকট শব্দে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই বাড়িতে অর্ধশতাধিক ককটেল মজুদ ছিল যা থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্ধশত ককটেল বিস্ফোরণের খবর পেয়েই সেখানে পুলিশ দল পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :