Facebook Twitter Instagram YouTube

রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ হারালেন নরসিংদী সরকারি কলেজের ছাত্র


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ হারালেন নরসিংদী সরকারি কলেজের ছাত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মাহমুদুল হাসান মুয়াজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি খিলগাঁও গোড়ান এলাকার বাসিন্দা মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নরসিংদী সরকারি কলেজে যাওয়ার পথে রূপগঞ্জের তারাব-বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন মুয়াজ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলটি পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা মাসুম আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় তারা কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন না। এরপর তিনি ছেলের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে শিমরাইল হাইওয়ে পুলিশের বুথে যোগাযোগ করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh