Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ /
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন

বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশ। ক্ষমতাসীন বিএনপির মনোনয়নের মধ্য দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। তবে কয়েক দিন পর জাতীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিক ভোট দেবেন।

স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এই তালিকায় পূর্ণাঙ্গ রাষ্ট্রপতির পাশাপাশি অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিরাও রয়েছেন। দায়িত্বে থাকা রাষ্ট্রপতিদের কে, কবে, কত দিনের জন্য দায়িত্ব পালন করেছেন, তা নিয়েই এই প্রতিবেদন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন গঠিত প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালের ১২ই জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এরপর ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

তিন বছর পর সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করে রাষ্ট্রপতি-শাসিত সরকার প্রবর্তন করা হয়। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান পুনরায় রাষ্ট্রপতি হন। ফলে তিনি বাংলাদেশের প্রথম ও পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৫: ০৭আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫: ২৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh