Facebook Twitter Instagram YouTube

কুবি আন্তঃবিভাগ ফুটবল: টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ /
কুবি আন্তঃবিভাগ ফুটবল: টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয় পেয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিন্যান্স বিভাগ। ম্যাচের প্রথমার্ধেই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লোক প্রশাসন বিভাগ একটি গোল শোধ করতে পারলেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। এর ফলে লোক প্রশাসন বিভাগ টানা তৃতীয়বারের মতো ফাইনালে রানার্সআপ হওয়ার তিক্ত অভিজ্ঞতা পেল।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলা বিভাগ ১-০ গোলে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, উদ্বোধনের দিন সংঘর্ষ এড়িয়ে খেলার যে আহ্বান জানানো হয়েছিল, শিক্ষার্থীরা তা মেনে চলেছে। সবগুলো ম্যাচ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় তিনি বিজয়ী ও বিজিত উভয় দল এবং তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকে অভিনন্দন জানান।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, এ বছর কোনো অঘটন ছাড়াই টুর্নামেন্ট শেষ হয়েছে। তিনি ১৯টি বিভাগের খেলোয়াড়, প্রক্টোরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকদের এই সাফল্যের কৃতিত্ব দেন। তিনি আরও জানান, চ্যাম্পিয়ন দলের পাশাপাশি বাকি ১৮টি বিভাগের খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল গঠন করা হবে। সেখান থেকে পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল গঠন করা হবে, যারা আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।

অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, সবার সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্ট সফল করা সম্ভব হতো না। তিনি আশা প্রকাশ করেন যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় নয়, খেলাধুলার মাধ্যমেও সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে এবং ভবিষ্যতেও এমন সফল টুর্নামেন্ট আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২–১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।খেলায় প্রথমার্ধে ২–০

ফলে টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্সআপ হয় লোক প্রশাসন বিভাগ।এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১–০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy