
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত সোমবার আরও পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন—অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তারও আগে গত জুন মাসে একযোগে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।
সে সময় পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম পদত্যাগের পেছনে তিনটি মূল কারণ উল্লেখ করেছিলেন। কারণগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা। জামায়াতপন্থী এই আইনজীবী আরও জানিয়েছিলেন, তাঁদের দলীয় সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় ও বিচারপতি নিয়োগে অধ্যাদেশ বাস্তবায়নের পক্ষে থাকায় তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
রুহুল কুদ্দুস কাজল।এর আগে গত সোমবার পদত্যাগ করেন ৫ আইন কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :