
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, কারণ পাইলট দুর্ঘটনাকবলিত বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের গোলা উড়তে দেখা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :