Facebook Twitter Instagram YouTube

জুলাইয়ের প্রথম ১২ দিনে ১৩২ কোটি ডলার রেমিট্যান্স


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
জুলাইয়ের প্রথম ১২ দিনে ১৩২ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে মোট ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার হিসেবে এই অংকের পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ২৬৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এর আগে গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮১ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া চলতি বছরের অন্যান্য মাসের প্রবাহ লক্ষ্য করলে দেখা যায়, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।