Facebook Twitter Instagram YouTube

রক্ষণাবেক্ষণের জন্য ৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ / ০
রক্ষণাবেক্ষণের জন্য ৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল

রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে হজ পোর্টাল (hajj.gov.bd) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে এই পোর্টালটি বন্ধ করা হয়েছে। টানা তিন দিন রক্ষণাবেক্ষণের পর আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি পুনরায় চালু হবে।

হজ পোর্টালটি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধনসহ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদানের জন্য এটি ব্যবহার করা হয়। পোর্টালটি বন্ধ থাকায় এর ওপর নির্ভরশীল কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এই সময়ে যারা জরুরি বা প্রয়োজনীয় তথ্যের জন্য সেবা নিতে আগ্রহী, তাদের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh