Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ / ০
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে, যার ফলে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin