Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবে হুথিদের হামলায় দুই বাংলাদেশি হতাহত: সরকারের নিন্দা


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ / ০
সৌদি আরবে হুথিদের হামলায় দুই বাংলাদেশি হতাহত: সরকারের নিন্দা

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দাম্মাম বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিরা এই হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি, সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy