ইউক্রেন যুদ্ধের অবসানে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছাতে আগ্রহী রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এ লক্ষ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে মস্কো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বক্তব্যে পুতিন বলেন, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ভিত্তিতে আলোচনায় ফিরতে তার দেশ আগ্রহী নয়। দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতেই মস্কো গুরুত্ব দিচ্ছে।
রুশ প্রেসিডেন্টের ভাষ্যমতে, সম্ভাব্য এই শান্তিচুক্তির নিরাপত্তাসংক্রান্ত শর্তগুলোই হবে আলোচনার অন্যতম মূল ভিত্তি। অর্থাৎ, সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখার চেয়ে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণকেই রাশিয়া এখন অগ্রাধিকার দিচ্ছে।
আপনার মতামত লিখুন :