Facebook Twitter Instagram YouTube

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ /
ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভারতের ভিসা প্রত্যাশীদের দালালদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই জরুরি বার্তাটি প্রকাশ করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দালালরা ভিসা প্রত্যাশীদের কাছে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ পাওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রলোভনে পা দিলে ভিসা আবেদনকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে এবং ভিসা আবেদনটিও ঝুঁকির মুখে পড়তে পারে।

এ ধরণের প্রতারণা এড়াতে কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের কাছে ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা টাকা হস্তান্তর না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া, যারা ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে আগ্রহী, তাদের সরাসরি সরকারি নির্ধারিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din