Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারের সমুদ্রপাড়ে নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী দীঘি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
কক্সবাজারের সমুদ্রপাড়ে নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী দীঘি

সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা মিলেছে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সৈকতের পটভূমিতে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। নীল সমুদ্র, ঢেউ আর বালুচরের মাঝে তার ছিমছাম সাজের এই নতুন লুক নেটিজেনদের নজর কেড়েছে।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করার ধারাবাহিকতায় এবারও তিনি ভক্তদের প্রশংসায় সিক্ত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজেই কক্সবাজারে অবস্থান করছেন এই অভিনেত্রী। তবে ঠিক কোন প্রজেক্টের শুটিং করছেন, তা তিনি এখনই প্রকাশ করতে আগ্রহী নন। নতুন কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রকল্প—সেটিও জানা যায়নি। নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din