Facebook Twitter Instagram YouTube

বর্ষায় ইলিশের অপেক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা পাড়ের জেলেরা


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ /
বর্ষায় ইলিশের অপেক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা পাড়ের জেলেরা

বর্ষা মৌসুম শুরু হতেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীকেন্দ্রিক জেলেদের মাঝে ইলিশ শিকারের প্রতীক্ষা ও উদ্দীপনা দেখা দিয়েছে। নদীতে পানির উচ্চতা বৃদ্ধি, টানা বৃষ্টিপাত এবং মাছের চলাচলের জন্য অনুকূল স্রোতের অপেক্ষায় এখন প্রহর গুনছেন জেলেরা। এই প্রাকৃতিক পরিবর্তন জেলেদের মনে নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে।

নদীতে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। নৌকার ওপর ছড়িয়ে রাখা জাল গুছিয়ে ও মেরামত করে তারা নদীতে পাড়ি জমানোর জন্য প্রস্তুত হচ্ছেন। ইলিশের মৌসুমকে ঘিরে নদীপাড়ের জনপদগুলোতে এখন কর্মচঞ্চল পরিবেশ বিরাজ করছে।

prothomalo-bangla/2026-07-08/gwyb0o7g/3____Chandpur_Riverbanks_Hilsa_Fish_Alam_Palash_08072026.jfif

https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-07-08/gwyb0o7g/3____Chandpur_Riverbanks_Hilsa_Fish_Alam_Palash_08072026.jfif