
পায়রা নদীতে চলতি ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত রুপালি ইলিশের দেখা মিলছে না। এতে চরম সংকটে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় এলাকার জেলেরা। নদী থেকে খালি হাতে ফেরায় এই অঞ্চলের প্রায় আট হাজার জেলে পরিবারের জীবন কাটছে চরম দুঃসহ অবস্থায়।
স্থানীয় জেলেদের অভিযোগ, সাগর মোহনায় জেগে ওঠা ডুবোচর এবং আইসোটেক তাপবিদ্যুৎকেন্দ্রের উত্তপ্ত পানি ও বর্জ্য নদীতে ফেলার কারণে ইলিশের স্বাভাবিক চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এসব বর্জ্য ও গরম পানির কারণে নদীতে ইলিশ প্রবেশ করতে পারছে না, যার ফলে জেলেরা জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। মূলত জীবিকার একমাত্র উৎস এই মাছ শিকারের ওপর নির্ভরশীল তালতলীর উপকূলীয় জেলে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে।
আপনার মতামত লিখুন :