Facebook Twitter Instagram YouTube

তিতাস গ্যাসে ১৩৫ জনের নিয়োগ, আবেদন শেষ আগামীকাল


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
তিতাস গ্যাসে ১৩৫ জনের নিয়োগ, আবেদন শেষ আগামীকাল

পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি চারটি পৃথক পদে মোট ১৩৫ জন স্থায়ী কর্মী নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়ই দেশের যেকোনো স্থান থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট https://tgtdplc.teletalk.com.bd/-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমা আগামী ২১ আগস্ট, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

প্রার্থীদের বয়স ১৬ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি হিসেবে ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১১২ টাকা এবং ১৮তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এই ফি অফেরতযোগ্য হিসেবে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy