
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর খিলক্ষেত লেক সিটির এ অ্যান্ড এএমএস গ্রাউন্ডে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে সংগঠনটির নোয়াখালী শহর শাখা ও নরসিংদী জেলা শাখা একে অপরের মুখোমুখি হয়। জমকালো এই আয়োজনে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :