Facebook Twitter Instagram YouTube

ইনফিনিক্স বাজারে আনলো নতুন হট ৭০ প্রো ৫জি স্মার্টফোন


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
ইনফিনিক্স বাজারে আনলো নতুন হট ৭০ প্রো ৫জি স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ৫জি’ উন্মোচন করেছে ইনফিনিক্স। পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ দিকগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি এই ডিভাইসটিতে ৫জি চিপসেট, সনি ক্যামেরা সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধা যুক্ত করা হয়েছে।

ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় দ্রুত ও সাবলীল পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি প্রযুক্তি। ডিসপ্লে হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস প্যানেল।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা রয়েছে এবং সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি তোলার অভিজ্ঞতা উন্নত করতে এতে এআই র এবং লাইভ ফটোসহ বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে ‘ডায়নামিক শাইন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ছয়টি রঙের ভ্যারিয়েন্টে আলো, তাপমাত্রা ও দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে পেছনের নকশায় ভিন্নতা দেখা যায়। যেমন, থার্মো অরেঞ্জ সংস্করণ তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তন করে, মিরেজ গ্রিন মডেলে ইউভি আলোতে ভিন্ন টেক্সচার ফুটে ওঠে, ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট পাওয়া যায় এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব মডেলে ইন্টার‌্যাকটিভ ব্যাক প্যানেল রয়েছে।

টেকসই ব্যবহারের নিশ্চয়তায় ফোনটিতে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ সুবিধা এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, দেড় মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকে। দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধার পাশাপাশি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে ফোনটিতে।

ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে ফ্ল্যাশমেমো, মাইন্ডহাব, এআই সার্চ, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটর। এসব সুবিধায় দ্রুত প্রবেশের জন্য এতে আলাদা ওয়ান-ট্যাপ বাটনও রাখা হয়েছে। এছাড়া ফোনটিতে ৮ জিবি র‍্যামের সঙ্গে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি-এর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din