Facebook Twitter Instagram YouTube

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ /
বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজকের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতেই পৃথক দুটি আদেশের মাধ্যমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে পুরো বোর্ডের পরীক্ষা স্থগিতের এই নতুন আদেশ আসে।