Facebook Twitter Instagram YouTube

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ / ০
উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা ও গাজীপুরমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin